বিশ্বনাথে আব্দুল মান্নান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে টিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৫ ইং, ৮:৫১ অপরাহ্ণ | সংবাদটি ৯৭৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে আবদুল মান্নান মেমোরিয়াল ট্রাস্ট ইউকের উদ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় সোমবার থানা কম্পাউডের ভিতরে মহিলা গ্রাম পুলিশ সদস্য টিন বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মঈন উদ্দিন, বিশ্বনাথে প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বর্তমান কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন,সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন, সংগঠক জায়েদ আলী।


