বিশ্বনাথে এতিমদের সম্মানে হোপ ফর নিডি ট্রাস্টের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ১০:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১১০০ বার পঠিত
বিশ্বনাথে অসহায়, গরীব ও এতিমদের সম্মানে হোপ ফর নিডি ট্রাস্টের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় জামেয়া মাদানিয়া মসজিদ মিলনায়তনে হোপ ফর নিডি ট্রাস্টের অর্থায়নে এবং জামেয়া কতৃপক্ষ ও এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রায় তিন শতাধিক গরীব, অসহায় ও এতিমকে ইফতার করানো হয়।
ইফতারের পূর্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হোপ ফর নিডি ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি মুহা. জুবেল আহমদ, জামেয়া মাদানীয়ার প্রিন্সিপ্যাল মাওলানা শিব্বির আহমদ, দারুল ইহসান প্রি ক্যাডেট একাডেমীর ডিরেক্টর মাস্টার হোসাইন আহমদ শাহিন, তরুণ সমাজসেবি ও ব্যবসায়ী আকবর হোসেন কিসমত, ব্যবসায়ী মো. হারুনুর রশীদ। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা খন্দকার হারুনুর রশীদ।
এসময় জামেয়া মাদানিয়ার সহকারি শিক্ষক মাওলানা ওমর ফারুক, মাওলানা হাফিজ সাহেদ আহমদ, মাওলানা বিলাল আহমদ, মাওলানা হাফিজ ফয়জুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আলেম, সাংবাদিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


