বিশ্বনাথে দুর্বৃত্তদের হামলায় দুটি অটোরিকশা ভাংচুর
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০১৫ ইং, ১২:০৩ পূর্বাহ্ণ | সংবাদটি ১৩৯১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে দুর্বৃত্তদের হামলায় দুটি অটোরিকশা ভাংচুরের খবর পাওয়া গেছে। শনিবার রাত ১১টায় উপজেলা সদরের নতুন বাজারস্থ মাছ হাটার সামনের অটোরিকসা ষ্ট্যান্ডে এঘটনা ঘটে। রোববার সকাল থেকে বিশ্বনাথ-মিরেরচর-হাবড়া বাজার সড়কে অটোরিকশা গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে গাড়ি চালকরা জানান। অটোরিকশা চালকরা দাবি করেন মিরেরচর গ্রামের লোকজন গাড়ি দুটি ভাংচুর করে।
অপরদিকে,মিরেরচর গ্রামের কয়েকজন বিরুদ্ধে চালকদের আনিত অভিযোগ সঠিক নয় দাবি করে বলেন গাড়ি ভাংচুরের ব্যাপারে গ্রামের কেউ জড়িত নয়।
গাড়ি ভাংচুরের বিষয়টি নিশ্চিত করেন অটোরিকশা শ্রমিক নেতা জুনাব আলী। তিনি বলেন, মিরেরচর গ্রামের লোকজন গাড়ি দুটি ভাংচুর করে। রোববার সকাল থেকে ওই রোডে অটোরিকশা চলাচল বন্ধ থাকবে বলে তিনি ডেইলি বিশ্বনাথ ডটকমকে জানান।
প্রসঙ্গত,বিশ্বনাথে গতমঙ্গলবার গাড়ি ভাড়া বৃদ্ধি ও যাত্রীদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। বিশ্বনাথ হাবড়াবাজার সড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে এলাকাবাসী।
বিশ্বনাথ-মিরেরচর,ইলামেরগাঁও সড়কে দীর্ঘদিন ধরে অটোরিশকা চালকরা যাত্রীদের সঙ্গে অসদাচরণ করে আসছে বলে রয়েছে। এছাড়া বিশ্বনাথ থেকে মিরেরচর গ্রামে যেতে ৬ টাকার স্থলে ১৫ টাকা ভাড়া বৃদ্ধি করায় ফুঁসে উঠেন এলাকাবাসি। সরকারী নিয়ম অনুযায়ী প্রতি কিলোমিটারে ৬ টাকা ভাড়ার স্থলে ১০ টাকা বৃদ্ধি করে চালকেরা। কিন্তু ইদানিং ১৫ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়। ভাড়া নিয়ে প্রায় সময় যাত্রীদের সঙ্গে অসদাচরণ করে চালকরা। গতকাল ভাড়া বৃদ্ধি ও যাত্রীদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদে সড়ক অবরোধ করে স্থানীয়রা।


