বিশ্বনাথে পুরান বাজার বণিক সমিতির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৫ ইং, ৮:০৫ অপরাহ্ণ | সংবাদটি ১০০৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজার বণিক সমিতির উদ্যোগে ও আল মদিনা হোটেলের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মঙ্গলবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আরশ আলী রেজা, ব্যবসায়ী শামছুল ইসলাম সুফি, বণিক সমিতির সহ সভাপতি রুপ মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবে সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কমিশনার দিলবর মিয়া, আনোয়ার মিয়া, হেলাল, মখচ্ছির আলী, সুয়েব মিয়া, আমির আলী, সাবেক কমিশনার মানিক মিয়া, তরুণ রাজনীতিবিদ আলী আনহার শাহান। দোয়া পরিচালনা করেন বণিক সমিতির কোষাধ্যক্ষ মাওলানা আকমল মিয়া। এসময় বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।


