বিশ্বনাথে ‘বিআরটি’র ঈদের ফুড-প্যাকেজ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫ ইং, ১০:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৮১৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: ঈদ উপলক্ষে ‘বিশ্বনাথ রিজেনারেশন ট্রাস্ট বিআরটি ইউকে’র বিশ্বনাথ উপজেলার ৪ ইউনিয়নের শতাধিক অসহায় পরিবারের মধ্যে ফুড-প্যাকেজ বিতরণ করা হয়েছে। ফুড-প্যাকেজের মধ্যে রয়েছে, শাড়ী, লুঙ্গি, তেল, চিনি, গুড়, ময়দা, লাচ্ছি, নারিকেল, চকলেট, জুস, খাতা-কলম ইত্যাদি। বৃহস্পতিবার উপজেলার রামাপাশা, লামাকাজি, বিশ্বনাথ, দৌলতপুর ও দেওকলস ইউনিয়নে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ ফুড-প্যাকেজ বিতরণ করা হয়। সকাল ১০টায় দৌলতপুর দারুছুন্নাহ দাখিল মাদ্রাসায়, দুপুর ১টায় রামপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বিকেল ৩টায় দেওকলসের প্রিন্সিপল উইমেন্স কলেজে এবং সন্ধ্যা সাড়ে ৫টায় হাবড়া বাজারের আল-মদিনা একাডেমীতে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ রিজেনারেশন ট্রাস্ট (বিআরটি) ইউকে’র বাংলাদেশ ব্যুারো প্রধান কামাল আহমদ মাছুুম।
প্রিন্সিপল উইমেন্স কলেজ গভর্ণিং বডির সভাপতি আতাউর রহমান ও বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি আশরাফুল ইসলাম খাঁন সুহেলের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রিন্সিপল উইমেন্স কলেজের সহ-সভাপতি সিরাজ খান, আল-মদিনা একাডেমির চেয়ারম্যান মাহফুজুর রহমান বাবুল, দৌলতপুর দারুছুন্নাহ দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদ সভাপতি আরিফুল্লাহ সিতাব, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি আলমগীর হোসেন, বিশ্বনাথ রিজেনারেশন ট্রাস্ট (বিআরটি) ইউকে’র স্থানীয় প্রতিনিধি তাজুল ইসলাম, কলি বেগম, ইমা বেগম, তানিয়া বেগম ও আব্দুর রহিম প্রমুখ।


