বিশ্বনাথে বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৫ ইং, ৮:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৮৫২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ১নং বিএনপির সাধারণ সম্পাদক মানিক মিয়ার উদ্যোগে বুধবার তার নিজ বাসভবনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী ইউসুফ আলীর সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মানিক মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, বশির আহমদ, বিএনপি নেতা আবদুল আজিজ, ইসমাইল আলী মেম্বার, তবরিছ আলী, মনির মিয়া, হাজী ইদ্রিছ আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, মঈনুল ইসলাম, আবদুল আহাদ, মাছুম মিয়া, পারভেজ আহমদ, আশক আলী। এসময় বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি বিশ্বনাথ ইউপির ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ.লীগে যোগদান করেছে বলে গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে আ.লীগ। পৃথক সত্য হলে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর হাতে গড়া বিএনপি থেকে কোনো নেতাকর্মী আ.লীগ যোগদান করতে পারেনি। ওই ওয়ার্ডের কোন বিএনপি নেতা আ.লীগে যোগদান করেননি বলে বক্তারা দাবি করেন।


