বিশ্বনাথে বিপুল সংখ্যক প্রবাসী দেশে আসছেন
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৫ ইং, ৯:০৫ অপরাহ্ণ | সংবাদটি ১৬৩০ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত বিশ্বনাথ উপজেলা। এ উপজেলার অধিকাংশ মানুষ বিশ্বের প্রায় দেশে স্বপরিবারের বসবাস করে আসছেন। কিন্তু প্রতি বছর ঈদুল ফিতর-আযহা আসলে প্রবাসীরা দেশে স্বজনের সঙ্গে ঈদ করতে আসতেন। কিন্তু দুই বছর হাতে-গোনা কয়েকজন প্রবাসী ছাড়া অধিকাংশ প্রবাসী স্বপরিবারে দেশে আসেননি। ইতিমধ্যে দেশে গণগন হরতাল ও টানা অবরোধের ফলে হাট-বাজারের ব্যবসা ধস নেমে এসেছিল। বর্তমানে দেশের অবস্থা স্বাভাবিক হওয়ায় প্রবাসীরা ঈদ করতে দেশে আসতে শুরু করেছেন বলে জানাগেছে। তবে এখনো উপজেলায় ঈদ বাজার জমে উঠেনি। আগামী ২০ রমজান পর ঈদ বাজার জমে উঠতে পারে বলে ব্যবসায়ীরা মনে করছেন।
এলাকাবাসী জানান, প্রতি বছর ঈদ আসলে উপজেলা প্রচুর প্রবাসীরা স্বপরিবারে দেশে নারী টানে ছুটে আসতেন। কিন্ত গত দুই বছর হাত-গোনা কয়েকজন প্রবাসী দেশে এসেছেন। যারা দেশে এসেছিলেন ভয়ে অনেকেই বাড়িতে বসে আত্বীয় স্বজনের সঙ্গে সময় পার করেন। প্রবাসী যারা দেশে এসেছেন তারা দুই-এক সপ্তাহ দেশে অবস্থা করে ফের কর্মস্থলে ছুটে যান। ওই সময় জরুরী কাজ না ছাড়া দেশে আসতে চাননি অনেক প্রবাসী। বিগত দিনের দেশে সহিংসতা দেখে ভয়ে অনেক প্রবাসী দেশে আসতে নারাজ ছিলেন। তবে তারা সব সময়ে দেশে থাকা আত্বীয়-স্বজনদের ফোনের মাধ্যমে খোঁজ খবর নিতে। বর্তমানে জন-জীবন কিছুটা স্বাভাবিক হয়েও আসলে প্রবাসীরা দেশে আসতে শুরু করেছেন। ঈদের আগে অনেক প্রবাসী দেশে আসছে বলে তাদের স্বজনদের কাছ থেকে জানাযায়।
যুক্তরাজ্য অবস্থারত কয়েকজন প্রবাসী জানান, গত দুই বছর প্রবাসীরা দেশে যেতে নারাজ ছিলেন। বর্তমানে দেশের অবস্থা স্বাভাবিক থাকায় অনেকেই দেশে আসতে আগহ্র প্রকাশ করেন। এবারের ঈদে বিপুল সংখ্যক প্রবাসী স্বপরিবারে দেশে ঈদ করতে নিজ জন্মভূমি বাংলাদেশে যাচ্ছেন। কারণ যুক্তরাজ্য হলিডে রয়েছে। এসময় ছেলে-মেয়েদের স্কুল বন্ধ থাকে। যারা দেশে যাচ্ছেন ঈদের পরপরই প্রবাসীরা নিজ কর্মস্থলে ছুটে যাবেন বলে তারা জানান।
ব্যবসায়ীরা জানান, প্রতি বছর ঈদ আসলে অনেক প্রবাসীকে এলাকায় দেখা যেতে। কিন্তু গত দুই বছর ধরে প্রবাসীদের সংখ্যা ছিল অনেক কম। ফলে আমাদের ব্যবসা-প্রতিষ্টানে মন্দাভাব ছিল। কিন্তু রমজান মাসের মাঝে মাঝে সময়ে প্রবাসীরা দেশে আসতে শুরু করেছেন। এবারে রমজানের শেষের দিকে ঈদের ব্যবসা জমে উঠবে বলে তারা জানান।
যুক্তরাজ্য প্রবাসী শিহাব আহমদ বলেন, ঈদ করার জন্য গত সপ্তাহে তিনি দেশে এসেছেন। ঈদের পর আবার কর্মস্থলে ছুটে যাবেন বলে জানান। তবে অনেক প্রবাসী স্বজনের সঙ্গে ঈদ করতে দেশে আসছেন বলে তিনি জানান।
প্রবাসী নারী মহিলা লিপি বেগম বলেন, র্দীঘ চার বছর পর দেশে থাকা স্বজনদের সঙ্গে এবার ঈদ করতে স্বপরিবারে দেশে এসেছেন।


