বিশ্বনাথে ব্রিটেনের কাউন্সিলর নেছার আলীর সংর্বধনা শুক্রবার
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৫ ইং, ৯:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১২২৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার কারিকোনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শুক্রবার রাত সাড়ে ৮টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিশ্বনাথের কৃতি সন্তান ব্রিটেনের কিথলী এলাকার নব-নির্বাচিত কাউন্সিলর নেছার আলীকে সংবর্ধনা প্রদান করা হবে। অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলার অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিলু মিয়া, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া। উক্ত অনুষ্ঠানে সংস্থার সকল নেতৃবৃন্দ ও গ্রামবাসীকে যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সংস্থার সভাপতি আবদুল গণি ও সাধারণ সম্পাদক মানিক আহমদ।


