বিশ্বনাথে ব্রিটেনের কাউন্সিলর নেছার আলী সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০১৫ ইং, ১১:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১১৮৩ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে কারিকোনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শুক্রবার রাত সাড়ে ৯টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ব্রিটেনের কিথলী এলাকার নব-নির্বাচিত কাউন্সিলর নেছার আলী আলীকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। সংস্থার সভাপতি আবদুল গণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক আহমদের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর নেছার আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার অলংকারি ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, এলাকার বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবক আবুল কালাম কছির, সংগঠক ও দলিল লেখক কলমদর আলী, সংস্থার প্রতিষ্টাতা সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ আলী শিপন, তরুণ সংগঠক শামিমুর রহমান রাসেল, মোতাহির আলী, গোবিন্দমালাকার, সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন কোরআন তেলাওয়াত করেন নাঈম মিয়া।
এসময় উপস্থিত এলাকার বিশিষ্ট মুরব্বী মনু মিয়া মেম্বার, কারিকোনা গ্রামের মুতল্লী হাজী সিরাজ মিয়া, মতছির আলী, জহুর আলী, সুরুজ আলী, বেলন মিয়া, সংগঠক ওয়াব আলী, মনোহর আলী, যুক্তরাজ্য প্রবাসী নোয়াব আলী, সেবুল মিয়া, সাজু মিয়া, সংগঠক সুমন মিয়া, আবদুল লতিফ, আশক আলী,রানা মিয়া, আবদুর রব সরকার, আব্বাস আলী সুমন, আইন উদ্দিন, আবদ্দুছ আলী, কুদ্দুছ আলী, আলাল আহমদ, সংস্থার সদস্য সুমন আহমদ, মোহাম্মদ আলী, রফিক, জুনেদ, ছালেক মিয়া, শিপন মিয়া, আবদুল মুকিত, মাছুম আহমদ, রাসেল, ময়নুল, ছমক আলী, আবুল, শরীফ। সভা শেষে সংবর্ধিত অতিথিকে সংস্থার পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করেন অনুষ্ঠানের অতিথি ও সংস্থার নেতৃবৃন্দ।


