বিশ্বনাথে লেচু মিয়া স্কুল এন্ড কলেজের উদ্যোগে ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৫ ইং, ১১:১৭ অপরাহ্ণ | সংবাদটি ১৯০২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজারস্থ আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজের উদ্যোগে শুক্রবার কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা আলহাজ্ব লেচু মিয়ার সভাপতিত্বে ও অধ্যক্ষ হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুজিবুর রহমান ভাদেশ্বীর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আনজুমানে আল ইসলাহ’র সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যান সমিতির অর্থ সম্পাদক আকমল আলী, প্রভাষক মাওলানা সামছুল ইসলাম ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনজুমানে আল ইসলাহ’র সহসভাপতি মাওলানা লুৎফুর রহমান, বিশ্বনাথ দক্ষিণের তালামীযে ইসলামীর সাবেক সভাপতি আবদুস সালাম শিবলী, ব্যবসায়ী মধু মিয়া, আবু বক্কর সিদ্দিকী, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার শিক্ষক মীর শফিকুল ইসলাম, সংগঠক সুমেল আহমদ, দিলোয়ার হোসেন, সাহেদ আহমদ শিপু, রাজন মিয়া, জামিল আহমদ, প্রমূখ।


