বিশ্বনাথে সমাজসেবক তহুর আলীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৫ ইং, ৪:২১ অপরাহ্ণ | সংবাদটি ১২৩২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দেওকলস গ্রামের তরুণ সমাজসেবক হাজী তহুর আলীর উদ্যোগে এলাকার হত-দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী শনিবার তহুর আলীর বাড়িতে বিতরণ করা হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও সংগঠক নজরুল ইসলাম বকুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রিন্সিপল উইমেন্স কলেজের অধ্যক্ষ আখতার ফারুক। বক্তব্য রাখেন, সমাজসেবক হাজী তহুর আলী, সংগঠক আবদুল্লাহ আল ফাহিম, লিটন মিয়া, জাকি আহমদ, রাসেল আহমদ, কামরুল ইসলাম। এসময় এলাকার বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময এলাকার প্রায় দুই শতাধিক হত-দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।


