বিশ্বনাথ প্রেস ক্লাবের ইফতার মাহফিল ২৩ রমজান
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৫ ইং, ৮:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ১২৩৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: প্রতি বছরের ন্যায় এবছরও বিশ্বনাথের ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিল ও আলোচনা সভা ১১ জুলাই ২৩ রমজান অনুষ্ঠিত হবে। আব্দুল মান্নান মেমোরিয়াল ট্রাস্ট ইউকের অর্থায়নে উপজেলার জনপ্রতিনিধি,রাজনীতিবিদ,প্রশাসনসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি বর্গ, এতিম ও ছিন্নমূল শিশুদের সম্মানে এবার ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে এক প্রস্তুতি সভা বুধবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কার্যকরী কমিটির সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, নূর উদ্দিন।


