বৃটেনে বিশ্বনাথী ছাত্রের কৃতিত্ব
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫ ইং, ১:১৩ পূর্বাহ্ণ | সংবাদটি ১০৩৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথের দশঘর ইউনিয়নের বল্লবপুর গ্রামের বৃটেন প্রবাসী, উপজেলা সদরের রাজনগর রোডস্থ আহমদ হাউজের স্থায়ী বাসিন্দা, বর্তমানে সোয়ানসী শহরের বাসিন্দা, বিশ্বনাথস্থ আল-রোবাক শপিং সেন্টারের পরিচালক এবং বৃটেনের স্বনামধন্য ক্যাটারিং ব্যবসায়ী মো. মনোহর আলী ও রোকিয়া বেগম দম্পতির ৩য় পুত্র রুমেল আহমদ ইউনাইটেড কিংডমের ইউনির্ভাসিটি অফ সাইথ ওয়ালস থেকে ‘ব্যাচেলার অফ ল’ (এল.এল.বি) ডিগ্রী অর্জন করেছেন। ভবিষ্যতে সে আইনের উপর আরো উচ্চতর ডিগ্রী অর্জন করতে আগ্রহী। রুমেল তার এ সাফল্যের জন্য মা-বাবা ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। পাশাপাশি রুমেলের ভবিষ্যৎ সাফল্যের জন্য তার পিতা-মাতা সকলের কাছে দোয়া চেয়েছে।


