ব্রিটেনের কাউন্সিলর নেছার আলী দেশে আসছেন শুক্রবার
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫ ইং, ৩:২৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৯৭৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সদ্য সমাপ্ত ব্রিটেনের কাউন্সিলার নির্বাচনে সিলেটের বিশ্বনাথের কৃতি সন্তান নেছার আলী কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। তিনি আগামী শুক্রবার দেশে আসছেন। দেশে অবস্থান কালে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে মতবিনিময় সভা করবেন।
নেছার আলীর ভাই জুনাব আলী জানান, আরব আমিরাতে একটি বিমানে শুক্রবার রাতে তিনি ঢাকায় অবস্থান করবেন। স্বজনদের সাথে ঈদ করার জন্য তিনি দেশে আসছেন বলে তিনি জানান।
প্রসঙ্গত, ব্রিটেনের কিগলী এলাকা থেকে লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়ে সদ্য সপ্তাহ নির্বাচনে অংশ করে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন বিশ্বনাথের সন্তান নেছার আলী। তিনি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কারিকোনা গ্রামের মরহুম জনাব আলীর পুত্র।


