রাজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিশ্বনাথে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫ ইং, ৬:০১ অপরাহ্ণ | সংবাদটি ৬৩৫ বার পঠিত
জামাল মিয়া :: সামিউল আলম রাজন হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে বিশ্বনাথে উপজেলা সদরের নতুন বাজারস্থ রামপাশা রোডের অটোরিকশা ষ্ট্যান্ডের চালকদের উদ্দ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাসিয়া সেতুর ওপরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে হাবিবুর রহমান হাবিবুরে সভাপতিত্বে ও মংলা মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, আখলুছ আলী, সমসর আলী, খালিক মিয়া, কয়েছ মিয়া, দিলাল মিয়া, জয়নাল মিয়া, সজিব মিয়া, কুদ্দুছ মিয়া, লয়লুছ মিয়া, আব্দুল আহাদ, মিজান মিয়া, নুরুল ইসলাম, শাহিন মিয়া, আছলম আলী, শানুর আলী, কবির মিয়া, সুজন মিয়া প্রমুখ।


