শফিকুর রহমান চৌধুরীর ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৫ ইং, ১:৫১ পূর্বাহ্ণ | সংবাদটি ১২৭১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরবাসী ও সিলেটের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর বাঙালি জাতির জন্য এক মহা উৎসব। এ মহাউৎসব সকলের মাঝে নতুন এক প্রাণের সঞ্চার করে ।
ঈদ সাম্য, সম্প্রীতি, আনন্দ আর ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। খুশীর এই মাহেন্দ্রক্ষণে দ্বিধা-দ্বন্ধ, হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সকলকে আমাদের প্রিয় মাতৃভূমির কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার এবং ক্ষুধা, দারিদ্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে একাত্ম হওয়ার আহবান জানান তিনি।
এছাড়াও শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের খুশী ধনী-গরীব সকলের মাঝে মিশেল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।


