সরকার পুলিশ বাহিনী দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়——-লুনা
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৫ ইং, ৬:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ১৬৬১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি, সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য বেগম তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সরকার পুলিশ বাহিনী দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। তাদের এ স্বপ্ন কখনও সফল হবেনা। অতীতেও কোনো সরকার ঠিক থাকতে পারে এ সরকারও ঠিক থাকতে পারবেনা। আগামী দিনে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। সেই সময় সকল নির্যাতনের বিচার হবে।
তিনি বলেন, সরকার জননেতা এম ইলিয়াস আলীর জনপ্রিয়তায় ভীত হয়ে,তাকে অপরহণ করে গুম করে রেখেছে। ইলিয়াস আলীর সন্ধান দাবি আন্দোলন করতে গিয়ে বিশ্বনাথে তিনজন বিএনপির কর্মী শহীদ হয়েছেন। শুধু বিশ্বনাথে নয় সারা দেশে, বিশ্বের বিভিন্ন দেশে ইলিয়াস আলীর সন্ধান আন্দোলন অব্যাহত রয়েছে।
লুনা বিশ্বনাথ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পংকি খানকে উদ্যোশে করে বলেন, আগে তিনি ছিলেন বিশ্বনাথ বিএনপির সাধারণ সম্পাদক এখনও হয়েছেন আওয়া মীলীগের সভাপতি। তিনি নাকি বিএনপির সকল কে আওয়া মীলীগে নিয়ে যাবেন। তার এ স্বপ্ন কখনও সফল হবেনা। জাতীয় রাজনীতিতে অনেক নেতাও দল বদল করে সুবিধা করতে পারেনি। তিনি পারবেননা।
লুনা আরোও বলেন, বিশ্বনাথ বিএনপি ইলিয়াস আলীর হাতে গড়া, এখানে বিএনপির খাটি, বিএনপির কোনো নেতা অন্যদলে যাবে এটা আমি কখনও বিশ্বাস করিনা। কারণ এ এলাকার মানুষ গত ২০১২ সালের ২৩ এপ্রিল বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন ইলিয়াস আলীকে তার কত ভালবাসেন। গত উপজেলা নির্বাচনে এলাকার মানুষ বিএনপি সমর্থিত প্রার্থীকে জয়লাভ করেছে। এটাও দেশবাসীও জানে। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সকল আন্দোলনের ডাক দিবেন, সেই আন্দোলনে নেতাকর্মীর ঝাপিয়ে পড়ার আহবান জানান।
তিনি সোমবার বিকেল ৫টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে রামপাশা ইউনিয়ন বিএনপির আয়োজিত ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক বশির আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিএনপি নেতা ডা.সারোয়ার হোসেন চেয়াগ, মনির হোসেন, উপজেলা মহিলাদলের আহবায়ক নুরুনাহার ইয়াছমিন।
সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আরব খান, আসাদুজ্জামান খান, খছরুজ্জামান খছরু, ইউসুফ আলী, ওয়ার্ড বিএনপি নেতা নুরুল হক, মনির মিয়া, মখলিছুর রহমান, আবদুল আহাদ, সিরাই মিয়া, হাজী জমির আলী, রাজু আহমদ, কবির মিয়া, কাহার মিয়া, ফয়েজ উদ্দিন, আফাজ উদ্দিন, আলা উদ্দিন, সুমন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা গণি শাহ, সুমন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, কাওছার আহমদ তুলাই, আবদুল লতিফ, যুবদল নেতা শাহজাহান, আবদুর রব সরকার, আব্বাস আলী সুমন, রানা মিয়া, আইন উদিদœ, আখদ্দুছ আলী, মাসুক আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য আলাল আহমদ, শামছুদ্দিন, লিটন সিকদার, আবদুল বাসির, রুহেল আহমদ কালু, সুমন আহমদ, রুমেল আহমদ, প্রবেল আহমদ, আজাদুর রহমান আজাদ, আবদুল মুমিন, ছাত্রদল নেতা রাজু আহমদ, দুলাল, দিলোয়ার, আলী আহমদ, আবদুর রব, নাঈম আহমদ প্রমূখ।


