সিলেটে জাপা নেতাদের ওপর হামলা-মামলার প্রতিবাদের ওসমানীন নগরে যুব সংহতির মিছিল
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ৮:১৪ অপরাহ্ণ | সংবাদটি ১১৯০ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর:: সিলেট সার্কিট হাউসে হামলা-ভাঙচুর ও এমপি এহিয়া চৌধুরী দুই ভাইসহ জাতীয়পাটি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে শুক্রবার বিকেলে ওসমানীনগরে মিছিল সমাবেশ করেছে উপজেলা যুব সংহতি ও ছাত্র সমাজের নেতাকমীরা। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করার পর এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
মিছিল পরবর্তী সভায় বক্তারা বলেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য, বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির কান্ডারী ইয়াহ্ইয়া চৌধুরীর উন্নয়ন দেখে কিছু স্বার্থলম্বী মহল উন্নয়ন বানচাল করে সুনাম ক্ষুন্ন করার জন্য সড়যন্ত্রমূলক ভাবে এমপি এহিয়া চৌধুরীর সমর্থকদের ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়ে দিয়েছে কুচক্রীমহল। যারা হামলা করে সার্কিট হাউস ভাঙচুর করেছে বিশ্বনাথ উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম লালুকে আহত করেছে তাদেরকে মামলায় আসামি না করে ইয়াহ্ইয়া চৌধুরীর দুই ভাই আপন ২ভাই ওসমানীনগর উপজেলা যুব সংহতির আহবায়ক আশিক মিয়া ও ছাত্র সমাজের আহবায়ক জাবের হোসেন চৌধুরীসহ নিরপরাধ জাতীয়পাটির নেতা কর্মীদের আসামি করা হয়েছে। যারা এ ঘটনার কিছুই জানেননা। এমনকি ঘটনার দিন আশিক মিয়া, জাবের আহমদ চৌধুরী ওসমানীনগর উপজেলা তাজপুর বাজারে জাতীয়পাটির ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন র্এ পর মামলার এজাহারে তাদের নাম অন্তভুক্ত করা হয়েছে। নেতাকর্মীরা বলেন অবিলম্বে এ বিতর্কিত মামলা প্রত্যার করে এমপি এহিয়া চৌধুরীর ২ ভাই ও ওসমানীনগর উপজেলা যুব সংহতির আশিক মিয়া ও ছাত্র সমাজের জাবের আহমদ চৌধুরীসহ নেতাকর্মীদের মামলা থেকে অব্যাহতি না দিলে ওসমানীনগর উপজেলা থেকে সাধারণ মানুষদের সাথে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
উপজেলা জাতীয় যুব সংহতির যুগ্ন আহবায়ক মুকিদ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রসমাজের যুগ্ন আহবায়ক বদরুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন জাপা নেতা আজিজুর রহমান, যুব সংহতি নেতা আব্দুস শহিদ ফরিদ মিয়া নজরুল ইসলাম,জাহাঙ্গির আলম, জুনুর মিয়া,মায়াদ মিয়া,আব্দুস শহিদ, কাওছার আহমদ,উপস্থিত ছিলেন ছাত্র সমাজ নেতা জাহাঙ্গির আলম চৌধুরী,এনাম হোসেন, দিনার হোসেন, তামিম আহমদ শিপু,বুলবুল মালাকার,মিজানুর রহমান,শাহেদ মিয়া,জায়েদ আহমদ,জাকির হোসেন চৌধুরী বাবলা,দেলোওয়ার হোসেন,জুবায়ের আহমদ,যুব সংহতি নেতা নজরুল ইসলাম,হুশিয়ার মিয়া,শাহেদ আহমদ,নজরুল মিয়া,লাল মিয়া,রুমেল আহমদ,ফখরুল ইসলাম,দুলাল মিয়া,জানা মিয়া,আজমল মিয়া,আব্দুল জলিল,আব্দুল লতিফ, খালেদ আহমদ,আব্দুল কাইয়ুম শাহেদ আহমদ,ইছনুর মিয়া,আবু তাহের চৌধুরী,সাজেদ মিয়া,জুয়েল মিয়া প্রমুখ।


