সিলেটে জাপা নেতা লালুর উপর হামলা : হাসপাতালে ভর্তি
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৫ ইং, ৯:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ১২৭৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার : বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম লালুর উপর হামলা করেছে (একই দলের) আব্দুল্লাহ গ্রুপের নেতারা। তাঁর মাথায় চাকুর আঘাত রয়েছে বলে জানাগেছে। গুরুত্বর আহত অবস্থায় লালুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সার্কিট হাউজে দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবুল এর সঙ্গে দেখা করতে গেলে আব্দুল্লাহ সিদ্দিকী গ্রুপ এর নেতারা হামলা চালিয়ে রফিকুল আলম লালুকে গুরুত্বর আহত করে।


