সিলেটে জাপা নেতা লালুর ওপর হামলার প্রতিবাদে বিশ্বনাথে মিছিল
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ১২:৪৩ পূর্বাহ্ণ | সংবাদটি ১১৭৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটে জাপা নেতা রফিকুল আলম লালুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিশ্বনাথ বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলা সদরের বিক্ষোভ মিছিল বের করে জাতায়ী পার্টি। মিছিলে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবু-বক্কর সিদ্দিক, যুগ্ম-আহবায়ক সিতাব আলী, এ কে এম দুলাল, জয়নাল আবেদীন, আবুল খয়ের মেম্বার, জাতীয় পার্টি নেতা মনোহর আলী, ফিরোজ মিয়া, নাজিমউদ্দিন, নাসিরউদ্দিন, আজাদ মিয়া, শফিক আহমদ পিয়ার, আবদুল বারী, আনোয়ার হোসেন, তাজউদ্দিন, উম্মর আলী প্রদীপ দেব, রইসুল ইসলাম, কাপ্তান মিয়া, আবদুল মিয়া, শরীফ আহমদ, লায়েছ আহমদ, নজমুল হোসেন, আবদুল কাইয়ুম, আবদুল হক, যুবসংহতি নেতা নাসিরউদ্দিন, এনামুল হক, স্বপন রাজ, আনসার আলী, রফিক মিয়া, ফেরদৌস আহমদ, উপজেলা সেচ্ছাসেবক পার্টির সিনিয়র যুগ্ম- আহবায়ক মীর খোকন, সেচ্ছাসেবক পার্টি নেতা হেলাল আহমদ, শওকত হোসেন, রুহেল আহমদ, উপজেলা ছাত্রসমাজ নেতা অপূর্ব দাশ অপু, লিক্সন আহমদ, মারুফ আহমদ, উপজেলা তরুণ পার্টির আহবায়ক সুহেল তাজ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


