সুন্দর সমাজ গঠনে সামাজিক সকলকে এগিয়ে আসতে হবে —–এমপি এহিয়া চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৫ ইং, ১০:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৯৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, ঈদের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে সুন্দর হবে দেশ ও সমাজ। তাই সবাইকে আন্তরিকভাবে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হওয়ার মাধ্যমে সুন্দর সমাজ গঠনে সামাজিক সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজারস্থ একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে লতিফিয়া স্মৃতি সংসদ আয়োজিত ঈদ পুণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লতিফিয়া স্মৃতি সংসদের সভাপতি হাফিজ বদরুল আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হাফিজ গোলজার আলীর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সানোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্মৃতি সংসদের উপদেষ্ঠা আলিম উদ্দিন মিলন, ইউপি সদস্য আনিছুজ্জামান খান। বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সহ-সভাপতি ফিরোজ আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সৈয়দ আশরাফ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টি নেতা রফিকুল আলম লালু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হাজী সিতাব আলী, জাতীয় পার্টি নেতা আবুল খয়ের মেম্বার, আনোয়ার আলী, উমর আলী, শরিফ আলী, স্বপন রাজ, প্রদীব চন্দ্র দেব, পিয়ার আলী, সোহেল আহমদ, সাইফুল ইসলাম, তাজ উদ্দিন, ইমাদ উদ্দিন, শাহিন মিয়া, ইরাজ আলী, সুজন মিয়া, নোমান আহমদ, ব্যবসায়ী আনিছ মিয়া প্রমূখ।


