ইলিয়াসপত্নী লুনাকে জড়িয়ে শফিক চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে ওসমানীনগর বিএনপি
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০১৫ ইং, ৯:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১২৮৬ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা কে জড়িয়ে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী দেয়া কুরুচীপূর্ন বক্তব্যেও প্রতিবাদে ফুঁসে উঠেছে ওসমানীনগর উপজেলা বিএনপি।
মঙ্গলবার গনমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির নেতৃবৃন্দ এমন বক্তব্যে প্রত্যাহারে দাবি জানিয়ে বলেন, আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান চৌধুরী সিলেটের কোটি মানুষের নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও জেলা বিএনপির সিনিয়র সদস্য তাহসিনা রুশদি লুনা কে জড়িয়ে যে ভাষায় বক্তব্য প্রদান করেছেন তা কোন সভ্য রাজনৈতিক নেতার ভাষা নয়। যিনি প্রবাস থেকে এসে কারচুপির মাধ্যমে নেতা হয়ে গলা পাটিয়ে বেড়াচ্ছেন। বিএনপি নেত্রী লুনাকে জড়িয়ে কুরুচীপূর্ন বক্তব্য প্রদান করার পূর্বে শফিক চৌধুরীর জানা উচিত ছিল যে, লুনা উনার মতো উড়ে এসে রাজনীতীতে জুড়ে বসেননি। সিলেট-২ আসনের সাবেক সফল এমপি সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনী ও সাবেক ছাত্রদলনেত্রী তাহসিনা রুশদি লুনা। ইতিমধ্যে লুনার জনপ্রিয়তায় বালাগঞ্জ-বিশ্বনাথ ও ওসমানীনগরসহ গোটা সিলেটে মানুষ সাড়া দিচ্ছে। যা দেখে শফিকুর রহমান দিশেহারা হয়ে উঠেছেন। তাই তিনি এভাবে জন সমাবেশে লুনাকে জড়িয়ে ভিত্তিহীন কথা বলে বেড়াচ্ছেন। নেতা-কর্মী ভবিষ্যতে এধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য শফিকুর রহমানকে সতর্ক থাকার আহব্বান জানান। বিবৃতিদাতারা হলেন ওসমানীনগর উপজেলা বিএনপির পক্ষে সভাপতি সৈয়দ মোতাহির আলী, সিনিয়র সহসভাপতি ইমরান রব্বানী সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, সিনিয়র যুগ্ন সম্পাদক এস টি এম ফখর উদ্দিন,সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ইয়াহ্ইয়া প্রমুখ।


