ইলিয়াস আলীকে সন্ধান কামনায় বিশ্বনাথে দোয়া ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৫ ইং, ৮:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৭৯১ বার পঠিত
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও ইফতার মাহফিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালাল উদ্দিন চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও জননেতা এম. ইলিয়াস আলীর একান্ত সহকারী মোঃ ময়নুল হক, বাওনপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসুল ইসলাম, ছৈইফাগঞ্জ মাদরাসার শিক্ষক মাওলানা ফয়জুর রহমান, বাওনপুর মাঝপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইসলাম উদ্দিন, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ।
এলাকার প্রবীণ মুরব্বী হাজী মকবুল হোসেন এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক খালেদ আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান রানা, ছাত্রদলের আহবায়ক জিল্লুর রহমান জিলু, ওয়ার্ড ছাত্রদল নেতা আফিজ আলী। উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরব্বী তৈমুছ মিয়া, মতছির আলী, হানিফ আলী, শমসের আলী, আব্দুস শহীদ, ফজলু মিয়া মেম্বার, ওয়াহাব আলী, ফেরদৌস মিয়া, প্রবাসী রফিকুল হক, নুরুজ্জামান, আব্দুল মালিক ও সায়দুল ইসলাম, মন্তাজ মিয়া, আব্দুল মুতলিব, দুদু মিয়া, ক্বারী আব্দুল মালিক, আমরুশ আলী, আব্দুল মতিন, হানিফ আলী, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মিয়া ও ধন মিয়া, আফতাব আলী, আব্দুস সামাদ, গেদন মিয়া, মালিক মিয়া, মাসুক আহমদ, সুজন মিয়া, আলাউদ্দিন, মৌরশ আলী, গোলাম আকবর, ওয়ার্ড যুবদল সভাপতি নায়েফ আহমদ, ওয়ার্ড ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, গোলাম শাহিদ, ফরিদ আহমদ, তারেক আজিজ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। বিজ্ঞপ্তি


