ইলিয়াস আলীর সন্ধান কামনায় বুরুঙ্গায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৫ ইং, ৯:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি: বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় সোমবার ওসমানীনগরে বুরুঙ্গা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মো: ইয়াহ্ইয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম। বুরুঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিকুর রহমান ছালিকের সভাপতিত্বে ও সিলেট ল কলেজ ছাত্রদল নেতা হুমাউন রশিদ চৌধুরী শফির পরিচালনায় বক্তব্য রাখেন যুবদল নেতা তাজুল ইসলাম,জাবেদ আহমদ,বিএনপি নেতা আব্দুর নুর মুকিদ মিয়া মেম্বার,উপজেলা স্বেচ্চা সেবকদলের যুগ্ন আহবায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ,ছাত্রদল নেতা ছালেহ আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন বিএনপি নেতা তালেব আলী,আব্দুল বারিক,ফজলু মিয়া,সুন্দর আলী,রুহেল মিয়া,নাসির আহমদ,সোহেল মিয়া,আসুক আলী,আজাদ মিয়া,সমুজ আলী,আব্দুল গফুর,ইউসুফ আলী,চেরাগ আলী,শিলু মিয়া,চোরাব আলী,মিজানুর রহমান,রবিউল আলম,ফয়সল আহমদ,হারুন মিয়া,রফিক মিয়া আঙ্গুর আলী প্রমুখ। আলোচনাসভা শেষে ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশেষ মোনাযাত করেন দেওবন্দী হুজুর।


