ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ যুক্তরাজ্যের ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫ ইং, ১:১০ পূর্বাহ্ণ | সংবাদটি ৯৯৬ বার পঠিত

গত ১৩ জুলাই সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেষ্টুরেন্টে ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করায় হয়। সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সদস্য সচিব হাজী হাজী তৈমুছ আলী ও আফজল হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সর এম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্ঠা মুজিবুর রহমান মুজিব, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মনজুরুস সামাদ চৌধুরী, আহমদ আলী, গুলজার আহমেদ, ড. মুজিবুর রহমান, সাঈদ চৌদুরী, মদরিস আলী বাদশা, হাবিবুর রহমান ময়না, সাদিক মিয়া, মদরিস আলী মফজ্জুল, কামাল উদ্দিন প্রমুখ।
ইফতার পূর্ব সভায় বক্তারা বলেন, অবৈধভাবে নির্বাচিত শেখ হাসিনাকে ক্ষমতা থেকে পদত্যাগে বাধ্য করে একমাত্র গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সাবেক এমপি এম ইলিয়াস আলীকে গুম নামক কারাগার থেকে ফিরিয়ে আনা সম্ভব।
বক্তারা এ সময় ইলিয়াস আলীসহ বিএনপির সকল নেতাকর্মীকে জেল ও গুম থেকে মুক্তি দেওয়ার দাবী জানান। পাশাপশি দেশে বিরাজমান অরাজকতা পরিস্থিতি ও সন্ত্রাসীসহ বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশ বাহিনীর মিথ্যা মামলা প্রত্যাহার, নির্যাতন ও গুম বন্ধের আহবান জানানো। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে অবৈধ সরকারের নেত্রী শেখ হাসিনার মিথ্যা প্রপাগন্ডা বন্ধের জোর দাবী জানায়। অন্যথায়, এই প্রবাস থেকেই সরকার পতন আন্দোলন জোরালো করার আহবান জানানো হয় নেতাকর্মীদের প্রতি।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ সাজ্জাদুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার, সালেহ গজনবী, তপু শেখ, আব্দুল মালিক কুট্টি, সৈয়দ জিল্লুল হক, মোহাম্মদ নূর বক্স, আকলুস মিয়া, এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, ব্যারিস্টার হামিদুল হক লিটন আফিন্দি, আজমল হুসাইন জাভেদ, এডভোকেট খলিরুর রহমান, এম এ সালাম, ব্যারিস্টার আমিনুল হক লিটন, ব্যারিস্টার নজরুল ইসলাম, নাসির আহমেদ শাহিন, আবুল হুসাইন, আসাদুজ্জামান আকতার, ইঞ্জিনিয়ার আলা উদ্দিন, মজিরুল হক ইমন, শফিক উদ্দিন, শাহেদ মুসা, কামাল আহমেদ বাবুল, নিজাম উদ্দিন, মাওলানা মো: শামীম, আব্দুল হামিদ খান হেভেন, কামাল চৌধুরী, দুদু মিয়া, আখলাকুর রহমান, ফুয়াদ বখত চৌধুরী, মনজুর আশরাফ খান, দেওয়ান আব্দুল বাসিত , আকতার আহমেদ শাহিন, সোয়ালেহীন করিম চৌধুরী, আব্দুল মুনিম, মো: খিজির, হাবিবুর রহমান, নুরুল আলী রিপন, তোফায়েল আহমেদ আলম, খালেদ চৌধুরী, শেখ মনসুর রহমান, জাহেদ আহমেদ তালুকদার, মো: আনেয়ার হোসাইন, ইমতিয়াজ আদনান, মো: এনামুল হাসান, সাইফুর ইসলাম মিটু, মো: রিয়াদ, আতিকুল ইসলাম, তরুন মিয়া প্রমুখ।


