ওসমানীনগরে উপ-বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৫ ইং, ৮:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৬ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে জায়ফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপ-বৃত্তির টাকা বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের অভিবাবক ও উপ-বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা গত ১৩ জুলাই উপজেলা চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার জায়ফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১৯ জুন শিক্ষাথীদের উপ-বৃত্তির টাকা বিতরন করেন স্কুলের সহকারি শিক্ষক দিবস দে। সহকারি শিক্ষক দিবস দে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও অভিবাবকদের নিকট থেকে জানুয়ারী-জুন ৬ মাসের উপ-বৃত্তির ৬শত টাকার স্বাক্ষর নিয়ে শিক্ষর্থীদের ৪শত ৫০, ৫শত, ৫শত ৫০ টাকা হারে প্রদান করেন। এ ব্যাপারে বিদ্যালয়ের অভিবাবক ও উপ-বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা গত ১৩ জুলাই বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে শিক্ষক দিবস দে সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যাংক থেকে ১ হাজার ৬শত টাকা কম আসায় যে, শিক্ষার্থী ৬শত টাকা পায় তাকে ৫শত ৫০ টাকা করে প্রদান করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: কামরুজ্জান অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন তদন্ত পূর্বক এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।


