ওসমানীনগরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৫ ইং, ৯:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৯৩৬ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: বাংলাদেশ খেলাফত মজলিসের নায়বে আমীর আর্ন্তজাতিক মুফাচ্ছিরে কোরআন হাফিজ মাওলানা জুবারের আহমদ আনছারী বলেছেন, দেশ আজচরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে। সাধারন মানুষ দেশের এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন অনুভব করছে। এক মাত্র খেলাফত ব্যবস্থাই মানুষের অধিকার নিশ্চিতসহ জান-মালের নিরাপত্তা দিতে পারে। তাই খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বুধবার ওসমানীনগর উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে তাজপুর বন্দন রেষ্টুরেন্টে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। উপজেলা শাখার সভাপতি মাও: মুতাসিম বিল¬াহ জালালীর সভাপতিত্বে ও উপজেলা শাখার সেক্রেটারী মাও:লুৎফুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা শাখার সভাপতি মাও: রেজাউল করীম জালালী, সিনিয়র সহসভাপতি হাফিজ মাও: রশিদ আহমদ।
বক্তব্য রাখেন, মাও: নুরুল হক নবীগঞ্জি,জেলা শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ আতিকুর রহমান,হাফিজ খালিছুর রহমান, মাও: শামিম আহমদ সোহাগ,মাও: আহমদ আলী,মাও: জিয়া উদ্দিন,মাও: নজির আহমদ,মাও: হাবিবুর রহমান,মাও: আনহার আহমদ,মাও: আব্দুল¬াহ আল মামুন,মাও: শাহ ফয়ছল আমিন,হাফিজ রাসেল আহমদ,মাও: হুসাইন আহমদ,মাও: আশরাফ আলী প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতীর কল্যান কামনায় মোনাযাত করেন উপস্থি আলেম-উলামারা।


