ওসমানীনগরে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৫ ইং, ৬:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৯৫৪ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় থানার এস আই আবুল হোসেন নেতৃত্বে উপজেলার গোয়ালাবাজার-খাদিমপুর রোডের উমরপুর গেইট নামক স্থান থেকে গাঁজা বিক্রয়কালে সাড়ে ৩শ গ্রাম গাঁজাসহ তাদের হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃতরা হচ্ছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার কাটলখাইড় কান্দি গ্রামের মৃত আইনজব উল¬ার ছেলে মাইর উলা (৬৫) এবং তার সহযোগী আয়াত আলীর ছেলে সাহেদ মিয়া (৩০)। বুধবার দুপুরে আটককৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে পুলিশ জানায়।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে মাদক বিক্রেতা মাইর উল্লার বিরুদ্ধে কোর্টের রায় হলে সে প্রায় ৭ বছর কারাবরণ করে বের হয়ে আসে। সে আবার ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলার এলাকায় অবাধে মাদক বিক্রি করতে থাকে। গত ২৫ ফেব্রুয়ারী দুপুর ১২টার সময় বিভিন্ন গ্রামের লোকজন জড়ো হয়ে এলাকাকে মাদকমুক্ত রাখতে তাকে কাঠালকাইড় কান্দি গ্রাম থেকে তার পরিবারসহ তাড়িয়ে দেন। এরপর থেকে সে ভাসমান অবস্থায় মাদক বিক্রি করে আসছিল।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো: মুরসালিন গাঁজা সহ দুই জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


