ওসমানীনগরে জাতীয় পাটির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৫ ইং, ৯:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৯৫০ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগরে জাতীয়পাটি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার তাজপুরস্থ শেরাটন পাটি সেন্টারে অনুষ্টিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রানলয়ের স্থায়ী কমিটির সদস্য সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। জাতীয় পাটি নেতা সিদ্দেক আলীর সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতি সভাপতি আশিক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন কমরেড আফরোজ আলী,জাপা নেতা সিরাজ মিয়া,মকবুল আলী,লুৎফুর রহমান ফয়সল,নুরুল সাদিক,ছালেহ আহমদ,ডা: আব্দুল মুমিন,ক্বারী আব্দুল মুকিদ,হরেন্দ্র দাশ, জালাল চৌধুরী, আব্দুস সালাম, বিজয় দেসহ উক্ত ইফতার মহফিলে জাতীয় পাটি অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


