ওসমানীনগরে দু-পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক-৪
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৫ ইং, ৫:২৪ অপরাহ্ণ | সংবাদটি ১১৪০ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে দু-পক্ষের সংঘর্ষের চিকিৎসাধীন অবস্থায় আহত এক যুবকের মৃত্যু হয়। এঘটনায় অনন্ত আরও ১০ জন আহত হন। নিহত হলেন-উপজেলার ইসলামপুর গ্রামের সেবেদ আলীর ছেলে মিনার আলী। গতকাল বুধবার বিকেলে উপজেলার ইসলামপুর গ্রামের জবান আলী ও সেবেদ আলীর লোকজনের মধ্যে ইসলামপুর গ্রামে এঘটনা ঘটে। গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ ৪জনকে আটক করেছে। আটকৃতরা হলো ইসলামপুর গ্রামের জবান উল্যার পুত্র উসমান আলী,রায়হান মিয়া,সামছুর ইসলামের পুত্র লুৎফুর রহমান মামুন ও মৃত মদরিছ উল্যার পুত্র আশক মিয়া।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর গ্রামের জবান আলী ও সেবেদ আলী মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার বিকালে উভয়ের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষে প্রায় ১০ জন আহত হন। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই সেবেদ আলীর ছেলে মিনার আলী মারা যান। এ ঘটনায় ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি মো: মুরসালিন বলেন, চারজনকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে।


