ওসমানীনগরে ফেন্ডস্ অব ইউকের ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৫ ইং, ১২:৩১ পূর্বাহ্ণ | সংবাদটি ১১১৫ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: ফ্রেন্ডস্ অব সিলেট ইউকে এর উদ্যোগে শনিবার বিকেলে ওসমানীনগরের মোল্লাপাড়া গ্রামে হত-দরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি চুরত মিয়ার নিজ বাড়িতে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফ্রেন্ডস্ অব ইউকের সভাপতি চুরত মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু।
বিশেষ অতিথি ছিলেন মোল্লপাড়া আব্দু মিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়া,সাদিকুর রহমান পুরকায়স্থ,খালিকুর রহমান।
সমাজসেবী ইলিয়াছ হোসেন লেফাছের পরিচালনায় বক্তব্য রাখেন নওশেদ মিয়া, জমশেদ মিয়া, গিয়াস মিয়া,সেলিমুর রহমান, আব্দুল হাফিজ পুরকায়স্থ এফতার,কামালুর রহমান,লতিফুর রহমান, সাহেল আহমদ প্রমুখ। ঈদ সামগ্রী বিতরনী অনুষ্ঠানে উমরপুর ইউনিয়নের প্রায় দুইশত দরিদ্র পরিবারে মধ্যে শাড়ি লঙ্গি বিতরণ করা হয়। সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান চুরত মিয়া এলাকার দরিদ্রদের কল্যানে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসার আহব্বান জানিয়ে আগামীতে এলাকার শিক্ষাসহ সব রকমের সমাজসেবা মূলক কর্মকান্ডে ফ্রেন্ডস অব সিলেট ইউকের সব সহয়োগিতার হাত প্রসারিত থাকার আশ্বাস প্রদান করেন।


