ওসমানীনগরে ভারতীয় নাসির বিড়িসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৫ ইং, ৭:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৯৮৭ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরে ভারতীয় নিষিদ্ধ ৫১ হাজার নাসির বিড়িসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার শেরপুর টোলপ্লাজায় সামন থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতায় আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১২।
আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার ছাতক থানার শ্রীনগর গ্রামের মৃত হুসিয়ার আলীর ছেলে আব্দুল কুদ্দুছ (৩৫), পীরপুর গ্রামের আহমদ আলীর ছেলে সাজুর মিয়া (২৮)।
আটকের সত্যতা স্বীকার করে থানার এস আই সাইফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে শেরপুর টোলপ্লাজায় হবিগঞ্জ থেকে আসা ঢাকা মেট্রো-খ-১১-১৪৪০ প্রাইভেট কার তল্ল¬াশী করে ৫১ হাজার ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার করা হয়। এসময় গাড়িতে থাকা দুই বিড়ি ব্যবসায়ীসহ তাদের ব্যবহৃত প্রাইভেট কার থানা নিয়ে আসা হয়। এঘটনায় থানা মামলা হযেছে বলে তিনি জানান।


