ওসমানীনগরে শেখ হাফিজ ফাউন্ডেশনের উদ্যোগে অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৫ ইং, ৮:০০ অপরাহ্ণ | সংবাদটি ৯৭৬ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগরের তিলাপাড়া শেখ হাফিজ ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের প্রেসিডিয়াম সদস্য লন্ডন প্রবাসী শেখ শাহিনুর রহমান বাবুল এর অর্থায়নে বুরুঙ্গা ইউনিয়নের হত-দরিদ্র শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় স্থানীয় জামতলাবাজারস্থ শেখ হাফিজ ফাউন্ডেশনের অফিস কার্যালয়ে অর্থ বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়।
ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মাস্টার হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর খান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মুকিত। বিশেষ অতিথি ছিলেন সাবেক মেম্বার সোলেমান আলী।
উপস্থিত ছিলেন সমাজসেবী মাহবুব আলী, ফজলুল হক খান,আলকাছ আলী,আনা মিয়া,সেবুল,বদরুল আহমদ,জগলু মিয়া,রবিউল ইসলাম মঞ্জু, আনোয়ার হোসেন,তোফায়েল আহমদ আবু সাঈদ,মতছির আলী,আজহার আলী,জাকির আহমদ,মঞ্জু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, শেখ হাফিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী শেখ হাফিজুর রহমান ও তাঁর সহ-ধর্মীনি শেখ শেফালী রহমান প্রতি বছর বাংলাদেশে এসে শেখ হাফিজ ফাউন্ডেশনের মাধ্যমে দুঃস্থ গরীবদের আর্থিক অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করে থাকেন। আগামীতে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহিনুর খান।


