ওসমানীনগরে সংস্কারের দাবিতে রিকশা চালকদের সড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৫ ইং, ৭:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৩ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরের গোয়ালাবাজার-সিকন্দরপুর,উমরপুর বাজার-মোল্লাপাড়া সড়কের সংস্কারের দাবীতে এলাকার রিকশা চালকরা সড়ক অবরোধ করা হয়েছে। দীর্ঘদিন ধরে উক্ত সড়ক মেরামত না করায় বর্তমানে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়ে যান চলাচলের ঝুকিপূর্ন হয়ে পড়েছে। সড়কের বেশীর ভাগ স্থানে এমন গর্ত সৃষ্টি হয়েছে যা দেখে মনে হয় গর্তের মধ্যে মাছ চাষ করা যাবে। গোয়ালাবাজার-সিকন্দরপুর, উমরপুর ইউনিয়ন-মোল্লাপাড়া সড়কের সংস্কারের দাবীতে গোয়ালাবাজার-সিকন্দরপুর, উমরপুর বাজার মোল্লাপাড়া সড়কের সংস্কারের দাবীতে কিছুদিন পূর্বে এলাকাবাসী মানববন্ধন পালন করেন। কিন্তু আজ পর্যন্ত এ সড়ক সংস্কারের কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের। সোমবার সকালে গোয়ালাবাজার-সিকন্দরপুর, উমরপুর বাজার-মোল্লাপাড়া, হামতনপুর পর্যন্ত সড়কের সংস্কারের দাবীতে অর্ধশতাধীক রিক্সা চালক জড়ো হয়ে রিকশা রাস্তায় দাড় করিয়ে অবরোধ পালন করে চালকরা। অবরোধ চলাকালিন সময়ে স্থানীয় চেয়ারম্যান রোটারিয়ান ফারুক আহমদ অবরোধরত রাস্তা দিয়ে প্রাইভেটকার নিয়ে যেতে চাইলে অবরোধকারীরা বাঁধা দেয়। পরবর্তীতে প্রাইভেট কার রেখে পায়ে হেটে অবরোধ কারী সামন দিয়ে চলে যেতে দেখা যায়। অবরোধ শেষে আলোচনা সভায় চালক বেনুর সভাপতিত্বে ও হারিছ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা উন্নয়ন বাস্থবায়ন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, বক্তব্য রাখেন চালক আলিম মিয়া, খোকন, শহিদুল আহমদ, আব্দুল সালাম, দিলোয়ার, নজিম উল্লা, লিটন, শহিদ, সবুজ, মোতালিব, আমান, ইসমাইল, গুলজার আহমদ, জমুর আহমদ, মুছা, আলী আকব্বর, সামছুল হক, শামিম, আবুবক্কর, কাঞ্চন, হিরণ, সালাম, পিয়ার, রুছতম, লাদেন প্রমুখ। বক্তরা বলেন, দীর্ঘদিন দিন ধরে গোয়ালাবাজার-সিকন্দরপুর, উমরপুর বাজার -মোল্লাপাড়া-হামতনপুর পর্যন্ত সড়কের সংস্কারের কাজ না হওয়ায় আমরা রিক্সা চালাতে অনেক অসুবিধা সৃষ্টি হচ্ছে। তাই অতিবিলম্বে এ রাস্তা মেরামত করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।


