ওসমানীনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ৪:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১০১৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে হিমাংসু গুপ্ত নামের ৬ মাসের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার গোয়ালাবাজার ইউপির গ্রামতলা গ্রামের গৌরী চরন গুপ্তের ছেলে। শুকবার ভোর বেলায় গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট নগরীর বন্দরবাজার থেকে তাকে গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি মুরছালিন বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


