ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় আহত ১০
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৫ ইং, ৭:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ৯৫৪ বার পঠিত
ওমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের এনা পরিবহন-তৈলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাক্ষণগ্রামস্থ সুপ্রিম ফিলিং স্টেশনের সামনে বুধবার দুপুরে এঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক আহতদের নাম জানাযায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে। খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গাড়ি দু’টি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
জানাগেছে, ঢাকাগামী এনা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৭২৭০) সিলেটগামী তৈল বাহী ট্রাক ও সিলেটগামী তৈল বাহী ট্রাক (চট্রগ্রাম ন-৩১৯৭) ওসমানীনগরের ব্রাক্ষণগ্রামস্থ সুপ্রিম ফিলিং স্টেশনের সামনে আসামাত্রই মুখোঁমুখি সংঘর্ষে গাড়ি দু’টি দুমড়ে-মুছরে যায়। এতে বাসের ১০জন যাত্রী আহত হন।
থানার এস আই সাইফুল আলম সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।


