ওসমানী নগরে ইউপি বিএনপির সাধারণ সম্পাদক সহ দেড় শতাধিক নেতা-কর্মী জাপায় যোগদান
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০১৫ ইং, ৭:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ১৩৮৮ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর:: বন ও পরিবেশ মন্ত্রনায়লয়ের স্থায়ী কমিটির সদস্য ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধরী এহিয়া বলেছেন, জাতীয়পাটি মাটি ও মানুষের দল এখানে কোন অপরাধীদের স্থান নেই। দেশের অনান্য রাজনৈতিক দলের কর্মকান্ড দেখে সাধারণ মানুষ দিশেহারা হয়ে উঠে আবারও দলে দলে জাতীয়পাটিতে যোগদান করছে। এদেশের সাধারণ মানুষের নিরাপত্তা এক মাত্র জাতীয়পাটির সরকারই সঠিক ভাবে দিতে পেরেছে বলে সারা দেশে আজ জাতীয়পাটির জোয়ার উঠেছে। আমি সংসদ সদস্য হওয়ার পর ওসমানীনগর উপজেলা বাস্থবায়ন সহ বালাগঞ্জ-বিশ্বনাথ-ওসমানীনগর ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ১৭ কোটি টাকা ব্যায়ে শেরপুর –পৈলনপুর হয়ে বালাগঞ্জ কুশয়ারা ডাইকের পাকা করনের কাজের ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে। শ্রীগ্রই এলাকাবাসীর প্রানের দাবি ও আমার নির্বাচনী ওয়াদা পূরন হবে। গতকাল শনিবার সন্ধায় ওসমানীনগর উপজেলা সাদীপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় জাতীয় পাটি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও যোগদান সভায় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
প্রবাসী আলহাজ্ব আব্দুস সালাম সুজন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক আশিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে ফুল দিয়ে সাদীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও রহমতপুর এলাকার রুমন মিয়া ও এনাম মিয়ার নেতৃত্বে জামায়াত নেতা আজীর উদ্দিন মামুন,আব্দুস সালাম সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় দেড়শতাধিক লোকজন জাতীয়পাটিতে যোগদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পাটির সহসভাপতি আশরাফ মিয়া সিরাজ,সাধারণ সম্পাদক মকবুল আলী,বিশ্বনাথ উপজেলা জাতীয়পাটির যুগ্ন আহবায়ক কে এম দুলাল, রফিকুল ইসলাম লালু,উপজেলা ছাত্রসমাজের আহবায়ক জাবের আহমদ চৌধুরী,তাজপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি সভাপতি মখলিছ মিয়া।
উপস্থিত ছিলেন জাপা নেতা আলাউর রহমান,হাজী আব্দুল গফুর,মহিম আলী,আব্দুল বাছিত,আনোয়ার হোসেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা আজল মিয়া,প্রবাসী সুজন মিয়া, আনোয়ার আহমদ,দুদু মিয়া আব্দুল হান্নান,আওলাদ আলী,নুর মিয়া, উপজেলা যুব সংহতির যুগ্ন আহবায়ক মুকিত মিয়া,মায়াদ আলী,জুনুর মিয়া,জানা মিয়া,ছাত্র সমাজ নেতা তামিম আহমদ শিপু, মিজানুর রহমান, জাপা নেতা আহাদ আলী,রুহেল মিয়া,মোজাহিদ আলী,চসক আলী,আব্দুল জব্বার,সাইস্তা মিয়া,মিছলু মিয়া,মকুল মিয়া,হাবিব মিয়া,কোরেশ মিয়া,সাইদুল ইসলাম,মাওয়ন মিয়া,জালাল মিয়া,আকবর আলী, ছাত্রসমাজ নেতা আবু তাহের, দিনার হোসেন, দিলবার হোসেন,গোলাপ মিয়া, সালেম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ১৮ লক্ষ টাকা ব্যায়ে বাংলাবাজার সেচ প্রকল্প কাজের উদ্ধোধন করেন।


