খাজাঞ্চী ইউনিয়নে আ.লীগের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ১০:০৯ অপরাহ্ণ | সংবাদটি ১১৫৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান বলেছেন, জঙ্গিবাদ- সন্ত্রাসী কার্যকলাপ, পেট্টোল বোমা নিক্ষেপে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা পছন্দ করে না বলেই ‘আওয়ামী লীগ’ হচ্ছে গণমানুষের প্রাণের সংগঠন। আর আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মানুষ সুফল ভোগ করছেন। নিজেদের প্রাপ্য অধিকার পাচ্ছেন। জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ অধীনে দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, প্রযুক্তি, যোগাযোগসহ সকল ক্ষেত্রে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত করা হচ্ছে সমভাবে। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত চক্র দেশে-বিদেশে হাজারও ষড়যন্ত্র করে যেমন দেশের উন্নয় কর্মকান্ড বাঁধাগ্রস্থ করতে পারেনি, তেমনি পারেনি যুদ্ধাপরাধী ও দূর্নীতিবাজদের বিচার কার্যক্রমকে বাঁধাগ্রস্থ করতে।
তিনি শুক্রবার সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। সভাশেষে দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা সৈয়দুর রহমান সৈয়দ। অনুষ্ঠানে আলা উদ্দিন, ফয়জুল ইসলাম, হুসিয়ার আলী, সুনু মিয়া, তাজুল ইসলাম, ইসলাম উদ্দিনের নেতৃত্বে এলাকার বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনীতিক দল থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে যোগদান করে।
খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুন নুর মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বর্তমান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমীর দে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ওয়াহিদ আলী, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মকদ্দছু আলী, আপ্তাব আলী, ছৈফুল্লা, আলকাছ আলী, ছানাওয়ার আলী, আবদুস ছত্তার, উস্তার আলী, ইউপি সদস্য কনক দেবনাথ, সাবেক ইউপি সদস্য জ্যোতির্ময় দেব মতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, প্রচার সম্পাদক নিখিল পাল, সহ দপ্তর সম্পাদক তপন দাশ, শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, বিশ্বনাথ সদর ইউনিয়ন আ’লীগর সভাপতি শামছুল ইসলাম সুফী, সাধারণ সম্পাদক মহব্বত আলী, আওয়ামী লীগ নেতা আবুল কালাম জুয়েল, বীরেন্দ্র কর, সেলিম চৌধুরী, মিজাজুল হোসেন, লিয়াকত আলী, কামাল হোসেন, উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহবায়ক আমরোজ আলী, খাজাঞ্চী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রইছ আলী, সাধারণ সম্পাদক আজমদর আলী, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক বলাই চন্দ্র, সাংগঠনিক সম্পাদক আরান দে, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, শাহীন আহমদ, গিয়াস উদ্দিন, তাজুল মিয়া, লিটন মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক বদরুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি পংকজ বিহারী দাশ, শাহ সিদ্দিকুর রহমান, সেচ্ছাসেবক লীগ শংকর বিহারী দাশ, নিজাম উদ্দিন, রুশন আলী, বিজন চন্দ্র, কামরুজ্জামান, জমির আহমদ, মোহাম্মদ আলী, রাজু মিয়া, রবিন্দ্র, উপজেলা ছাত্রলীগের সদস্য অ্যাডভোকেট সায়েদ আহমদ প্রমুখ।


