জকিগঞ্জের কমিউনিটি ক্লিনিকে বিক্ষুব্ধ জনতার তালা
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৫ ইং, ৭:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৮ বার পঠিত
নিউজ ডেক্স:: জকিগঞ্জের বারহাল ইউনিয়নের পরচক কমিউনিটি ক্লিনিকের তালা দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ক্লিনিকে নিম্নমানের কাজের অভিযোগে তালা দেয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, স¤প্রতি স্থানীয় সংসদ সদস্য কমিউনিটি ক্লিনিকের মেরামতের জন্য ২ টন গম বরাদ্দ দেন। কিন্তু কমিউনিটি ক্লিনিকের প্রভাইডার আমিনুল ইসলাম বরাদ্দকৃত গমের টাকা নয়ছয় করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছেন। শুক্রবার দুপুরে ক্লিনিকে রঙ করার কাজ চলাকালে এলাকাবাসী দায়িত্বরত হেলথ প্রভাইডার কাছে নিম্নমানের কাজের তীব্র প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করার আহবান জানান। এলাকাবাসীর প্রতিবাদ উপপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ায় এক পর্যায়ে এলাকাবাসী ক্লিনিকটি তালাবদ্ধ করে দেয়। পরে হেলথ প্রভাইডার ক্লিনিক ছেড়ে চলে যান।
এ সময় এলাকাবাসী হেলথ প্রভাইডার আমিনুলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি ঔষধ বিতরণে দূর্নীতি ও স্বজনপ্রীতি করে যাচ্ছেন। শুধু তার নিজ এলাকার লোকদের সরকারি ঔষধ প্রদান করেন।
এ ব্যাপারে আমিনুল ইসলাম জানান, ক্লিনিকের কাজ ঠিক মতই হচ্ছে। তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মিথ্যা। এলাকাবাসীর চাপে তিনি ক্লিনিক ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।
উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য প্রশাসক আব্দুল্লাহ আল মেহেদির সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনার খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।


