জগন্নাথপুরে ছাত্রলীগের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৫ ইং, ১০:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৯৬৩ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়ার দেশে আগমন উপলক্ষ্যে জগন্নাথপুর পৌর ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জগন্নাথপুর পৌর ছাত্রলীগের সভাপতি সায়েক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাছিনুর রশীদ ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, যুগ্ম-সম্পাদক ছায়াদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, সদস্য সোয়েব আহমদ, মাসুম আহমদ, দেলোয়ার হোসেন, মিছবাহ,পাখি,সুবীর প্রমূখ। সভায় আগামী ১৩ আগষ্ট যুক্তরাজ্য থেকে সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া দেশের বাড়িতে আগমন উপলক্ষ্যে পৌর ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।


