জগন্নাথপুরে নারী নির্যাতন মামলার আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ৯:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ১০১০ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে নারী নির্যাতন মামলার আসামী রিপন মিয়াকে (২৩) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামের কমলা মিয়ার ছেলে।
জানাগেছে, শুক্রবার জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামের রজ্জাক আলীর স্ত্রী গৃহবধূ সুমী বেগম বাদী তার স্বামীসহ একই পরিবারের ৪ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় একটি নারী নির্যাতন মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এ মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এস আই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আসামীদের বাড়িতে অভিযান চালিয়ে মামলার ২ নং আসামী রিপন মিয়াকে গ্রেফতার করে।


