জগন্নাথপুরে পৃথকস্থানে ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ৯:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ১০১৮ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথকস্থানে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জগন্নাথপুর বাজারে ওয়ালটন-যমুনা সো-রুম পপুলার ইলেক্ট্রনিক্সের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র আবাব মিয়া, মুফতি মাওলানা গিয়াস উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, বাজার বণিক সমিতির সহ-সভাপতি জাহির উদ্দিন, ব্যবসায়ী শফিকুর রহমান লিলু, যুবলীগ নেতা হাবিবুর রহমান, ছালিক আহমদ ডন, ওয়ালটন-যমুনা সো-রুম পপুলার ইলেক্ট্রনিক্সের পরিচালক জুলফিকার আলী মনি, জামাল উদ্দিন বেলাল, হাজী শাহীন মিয়া, নানু মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে-পৌর শহরের ইকড়ছই গ্রামে আজিম শাহ আল চিশতির ব্যক্তি উদ্যোগে নিজ বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, মাওলানা বশির আহমদ, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান, হাজী শাহজাহান, সাবেক বাজার সেক্রেটারী সুহেল আহমদ, ক্বারী আব্দুল্লাহ আল মাসুদ, ব্যবসায়ী আমিনুল ইসলাম, মুহিবুর রহমান, আব্দুল আলী, নাজিম আহমদ ধনাই মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া-জগন্নাথপুর অটোরিকশা-অটোটেম্পু-লেগুনা মালিক ও শ্রমিক সমিতির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মালিক সমিতির সভাপতি মকবুল হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মালিক সমিতির সহ-সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক আজিজুর রহমার মেম্বার, শ্রমিক সমিতির সভাপতি ছবারক আলী, সহ-সভাপতি মতিন মিয়া, শ্রমিক নেতা নিজাম উদ্দিন ভূইয়া, আজাদ মিয়া, কয়েছ মিয়া, সুহেল মিয়া, মিজান মিয়া, সঞ্জয় প্রমূখ।


