জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্র আহত
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫ ইং, ১০:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৯২ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় এক স্কুলছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নয়া ছিলাউড়া গ্রামে।
জানাগেছে, গ্রামের সুলতান মিয়া ও আবরু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল বুধবার বিকেলে প্রতিপক্ষের হামলায় সুলতান মিয়ার ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র বাছিরুল ইসলাম (১২) আহত হন। আহতকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


