জগন্নাথপুরে মারামারির মামলার প্রধান আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৫ ইং, ৯:১৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৩ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঁদাবাজি ও মারামারি মামলার প্রধান আসামী আব্দুস শহীদকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের লাল মোহাম্মদ লালুর ছেলে।
শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস আই মঈন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামীকে গ্রেফতার করেন। জগন্নাথপুর থানার এস আই মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানাগেছে, নোয়াগাঁও গ্রামের আব্দুস শহীদ ও বজলু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ৯ জুলাই প্রতিপক্ষের হামলায় বজলু মিয়া গুরুত্বর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত বজলু মিয়া বাদী হয়ে প্রতিপক্ষের আব্দুস শহীদসহ ১৫ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।


