জগন্নাথপুরে মা-মেয়ে আহত
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ৯:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ১০১৫ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক ঘটনা নিয়ে মা-মেয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। জগন্নাথপুর উপজেলা পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামে এঘটনা ঘটে।
জানাগেছে, শুক্রবার বেলা ১ টার দিকে গ্রামের ফিরোজ মিয়া পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রী মিনারা বেগম (৪৫) ও মেয়ে সুমী বেগমকে (১৭) অমানুবিকভাবে মারপিট করেন। মারপিটে গুরুত্বর আহত মা-মেয়েকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


