জগন্নাথপুরে সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ৯:০৫ অপরাহ্ণ | সংবাদটি ১০২৪ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে দরিদ্র লোকজনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ‘হবিবপুর আশিঘর যুব কল্যাণ পরিষদ ইউকে-বাংলা’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে পৌর এলাকার হাসপাতাল পয়েন্টের আলী কমিউনিটি সেন্টারে এলাকার ২০০ টি দরিদ্র পরিবারের লোকজনের মধ্যে আম, দুধ, চিনিসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণে আর্থিকভাবে সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী সংগঠনের সদস্য নুর আলী, সামসুল ইসলাম রাজন, ইমরুল হক হীরক, রুহেল আমিন, সুমন মিয়া, আক্তার হোসেন, আব্দুল জাহির, শাহ শিহাব, শাহ সোলেমান, কামাল হোসেন, শাহ মনির, শফিক মিয়া, আশরাফ আলী, জয়নাল মিয়া, মোহাম্মদ আলী, জুবের আহমদ, শফি আহমদ, বাবুল হোসেন, জিলু মিয়া, জুয়েল আমিন, আশিক মিয়া, শফিকুর রহমান ও তজম্মুল হোসেন। ইফতার সামগ্রী বিতরণের আনুষ্টানিক উদ্বোধন করেন স্থানীয় পৌর কাউন্সিলর সুহেল আমিন।
এ সময় সংগঠনের সদস্য হাজী সুহেল আমিন, ময়নুল ইসলাম আনিসুর রহমান, মামুন আহমদ, ফাহিম আহমদ, রবিন আহমদ শাহীন, খয়রুল ইসলাম, লেমন মিয়া, আব্দুল মোতালিব, ইব্রাহিম আলী, বিলাল আহমদ, সাদেক মিয়া, জাহেদ আহমদ, শাহ রুহেল, ফজলুল হক আমিনী, বাহার মিয়া, শাহ ফুজায়েল, খালিক মিয়া, এমরান হোসেন, আব্দুল্লাহ, রুবেল মিয়া, রকিব মিয়া, রাহি আহমদ, নোমান আহমদ, তাছিন মিয়াসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।


