জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ক্ষোভ ও নিন্দা
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০১৫ ইং, ৯:৪১ অপরাহ্ণ | সংবাদটি ১৮৩১ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: দৈনিক ভোরেরপাতা’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার স্টাফ রির্পোটার আমিনুল ইসলামকে সন্ত্রাসী কর্তৃক প্রাণনাশের হুমকির ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা সত্যের সন্ধানে নির্ভীক সাংবাদিক আমিনুল ইসলামকে প্রাণনাশের হুমকিদাতা সন্ত্রাসী আরমানুল সিদ্দিক মান্নাকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সংশি¬ষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
বিবৃতিদাতারা হচ্ছেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর সাংবাদিক উপদেষ্টা ওয়াহিদুর রহমান ওয়াহিদ, প্রেসক্লাব সভাপতি ডাঃ নয়ন রায়, সিনিয়র সহ-সভাপতি তখদ্দুছ আলী সুহেল, সহ-সভাপতি কুহিনুর ওয়াহিদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, হাছিনুর রশীদ ভূইয়া, সাহিত্য সম্পাদক মিছলুর রহমান, প্রচার সম্পাদক আনিসুর রহমান আবু, দপ্তর সম্পাদক শাহ এসএম ফরিদ, তথ্য ও গবেষনা সম্পাদক মীরজাহান মিজান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নীলপদ্ম রায়, সদস্য ডালিম আহমদ ভূইয়া, গোলাম সারোয়ার, আলী আছগর ইমন, এমডি মুন্না প্রমূখ।


