জাল টাকার ১০ চক্র সিলেটে
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৫ ইং, ৯:১২ অপরাহ্ণ | সংবাদটি ১১৪১ বার পঠিত
ঈদের ব্যস্ততা বেড়েছে সিলেটে। এই সুযোগে সিলেটে জাল টাকা তৈরিতে নেমেছে ১০টি চক্র। এ চক্র সিলেটের ৪টি স্থানে জাল টাকা তৈরির কাজ করছে। চক্রটি এসব টাকা ছড়িয়ে দিচ্ছে পল্লী অঞ্চলে। সিলেট বিভাগের বিভিন্ন উপজেলাতেও জাল নোট ছড়িয়ে দিচ্ছে তারা। আর জাল টাকা সহজে ছড়িয়ে দিতে তারা এ কাজে নারীদের সম্পৃক্ত করেছে। ১০টি চক্রের প্রায় ৩০-৪০ জনই জাল টাকা তৈরির মূল কারিগর। বিশেষ করে ঈদকে সামনে রেখে এ চক্র সক্রিয় হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এমন তথ্য পেয়েছে।জাল টাকা তৈরির এ চক্রকে র্যাব-৯ শনাক্ত করে গ্রেফতারে তৎপর রয়েছে। গত ২৪ জুন র্যাব-৯ এর একটি দল সিলেট নগরীর হুমায়ূন রশীদ চত্বর থেকে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত নারীসহ তিনজনকে ১০ লাখ টাকার জাল নোটসহ আটকও করেছে। এখন ওই ১০ চক্রের ৩০-৪০ জনের সকল সদস্য র্যাব’র জালে আটকাতে অভিযানও চলছে। খুব শিগগিরই এদের গ্রেফতার করা হবে বলে মানবকণ্ঠকে জানিয়েছেন র্যাব-৯এর সহকারি পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী।
তিনি জানান, সিলেটে জাল টাকা তৈরিতে ১০টি চক্র তৎপর। ওই ১০টি চক্রের ৩০-৪০ জন সদস্য সরাসরি জাল টাকা তৈরির কাজে জড়িত। র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন তথ্যই তাদের কাছে এসেছে। তিনি আরো জানান, সিলেট নগরীর আম্বরখানা, সুবিদবাজার, জেলার কানাইঘাট ও গোলাপগঞ্জে জাল টাকা তৈরি করছে ওই চক্র। এদেরকে জাল নোট তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করতে র্যাব অভিযানে নেমেছে। খুব শিগগিরই তারা সফল হবেন, গ্রেফতার করবেন জাল টাকা তৈরির মূল হোতাদের।
র্যাব’র ওই কর্মকর্তা জানান, জাল টাকা তৈরির মূল হোতারা পল্লী অঞ্চলসহ বিভিন্ন স্থানে তাদের তৈরি টাকা নিরাপদে পৌঁছে দিতে নারীদের এ কাজে সম্পৃক্ত করেছে। নারীরা বিভিন্ন দোকানে গিয়ে ১০০ টাকার জিনিস কিনে ১০০০ টাকার নোট দিয়ে জাল টাকা ছড়াচ্ছে। এছাড়া ওই ১০ চক্র বিভিন্নভাবে তাদের লোক মারফতে জাল নোট সর্বত্র ছড়িয়ে দিচ্ছে। তিনি জানান, র্যাব এ চক্রকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। খুব তাড়াতাড়ি এরা গ্রেফতার হবে। সূত্র মানবকণ্ঠ