ট্রেনের ওপর থেকে অজ্ঞাতনামা তরুণের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৫ ইং, ১২:২০ অপরাহ্ণ | সংবাদটি ৯৬৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-ছাতক ট্রেনের উপর থেকে আনুমানিক ১৫ বছর বয়সের এক অজ্ঞাতনামা তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে এই লাশ উদ্ধার করে জিআরপি পুলিশ।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সিলেট থেকে ছাতকের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি যখন সৎপুর রেলওয়ে ষ্টেশনে স্টপিজ করে তখন যাত্রীরা ও স্থানীয় লোকজন দেখতে পান ট্রেনের উপর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এসময় লোকজন ট্রেনের উপরে উঠে দেখতে পান একটি তরুণের রক্তাক্ত লাশ পড়ে রয়েছে। খাজাঞ্চী ব্রীজের উপর রেলিং এর সাথে ধাক্কা খেয়ে ঐ যুবকের মৃত্যু হয়েছে এমনটাই ধারনা করছে স্থানীয়রা। খবর পেয়ে সিলেটের জিআরপি থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে বলে জানা গেছে।


