‘ড. রাগীব আলী নিজ কর্মগুণে আলোকিত মানুষ’
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৫ ইং, ৬:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ১৩৬২ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথের কৃতি সন্তান ড. রাগীব আলী বিশ্বনাথের গর্ব অহংকার। তিনি শুধু বিশ্বনাথ নয় দেশ-বিদেশে নিজ কর্মগুণে গুনী হয়েছেন। রাগীব আলী শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, দরিদ্র মানুষ, মুক্তিযোদ্ধাসহ মানবকল্যাণের প্রতিটি উন্নয়ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর মত মানুষ খুঁজে পাওয়া দূষ্কর। গতকাল সিলেটস্থ বিশ্বনাথ ইয়াং সোসাইটির কার্যকরী কমিটির এক সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, গুণীদের সম্মান করতে হবে। যেখানে গুণীজনের সম্মান নেই সেখানে গুণী জন্মায় না।
সিলেটস্থ বিশ্বনাথ ইয়াং সোসাইটির সভাপতি রওশন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু’র পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক সুহেল আহমদ, কার্যনির্বাহী সদস্য নাজমুল ইসলাম নাহিদ, জুবায়ের আহমদ, হারুণ মিয়া প্রমুখ।


